আপনার রক্তের প্রয়োজন দেখে কেউ ফোন করে বলতে পারে—
“ভাই, আমি রক্ত দিতে পারব। কিন্তু আমি অনেক দূরে আছি, আসার ভাড়াটা নেই। আপনি আগে ভাড়ার টাকা পাঠান, আমি রক্ত দিতে চলে আসছি।”
মানবিকতার জায়গা থেকে বিশ্বাস করে টাকা পাঠানোর পর যদি সেই ব্যক্তি ফোন বন্ধ করে দেয়, যোগাযোগ বন্ধ করে দেয় এবং রক্ত দিতে না আসে—তাহলে এটি প্রতারণা।
⚠️ তাই শুধু কথার ওপর বিশ্বাস করে আগে টাকা পাঠাবেন না।
সম্ভব হলে পরিচয় যাচাই করুন, রক্তদাতার তথ্য নিশ্চিত করুন এবং নিরাপদভাবে সহযোগিতা করুন।
👉 আপনার একটি ভুল সিদ্ধান্তে শুধু টাকা নয়, জরুরি সময়ে মূল্যবান সময়ও নষ্ট হতে পারে।
🩸 রক্তের প্রয়োজনে মানবিক হোন, কিন্তু সচেতন থাকুন।
একজন সচেতন মানুষই অন্য একজনকে প্রতারণা থেকে বাঁচাতে পারে। ❤️